ফিলিস্তিনের খ্রিষ্টান যাজক মান্থার আইজ্যাক যিশুর শিক্ষা প্রচার করেন, নিজের জীবনেও তার চর্চা করেন। কিন্তু ইদানীং তার মনে হচ্ছে, যিশুর জন্ম ও মৃত্যুস্থানগুলোর ভবিষ্যতই হয়ত আগামীতে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে। খবর বিডিনিউজের।
তার ভাষ্য, এর পেছনে কেবল ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সংঘাতই দায়ী নয়, বরং পশ্চিমা খ্রিষ্টানের কিছু কর্মকাণ্ডও এর জন্য বহুলাংশে দায়ী। ফিলিস্তিনি খ্রিষ্টানদের নিত্যদিনের দুর্দশা, তাদের কষ্ট আর উপলব্ধির কথা এক প্রতিবেদনে তুলে ধরেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সেখানে বলা হয়েছে, তিন ধর্মের মানুষের পবিত্র নগরী জেরুজালেমে খ্রিষ্টানরা প্রায় প্রতিদিনই কট্টর ইহুদিদের মৌখিক ও শারীরিক হামলার শিকার হচ্ছেন। আইজ্যাকের উপলব্ধি, ফিলিস্তিনি খ্রিষ্টানদের অস্তিত্ব ও অভিজ্ঞতা মার্কিন ইভাঞ্জেলিক্যালদের যেন চোখেই পড়ে না। এই ইভাঞ্জেলিক্যালরা পবিত্র ভূমি পুরোপুরি ইহুদিদের হাতে তুলে দেওয়ার পক্ষে।












