সিএসইতে লেনদেন ১৯.২০ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯.২০ কোটি টাকা। ১,৩১৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৭০.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৪৪.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৯৮.৪৫ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৬৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৪.৪১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৫৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮০৪.৩৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১১৯.৮৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৪৫,০৫৪.৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৫,০৭২.৫৭ কোটি টাকা। সিএসইতে ৬১৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৫ টির, দাম কমেছে ৬১ টি আর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে ফের হামলা ইয়েমেনের হুতিদের
পরবর্তী নিবন্ধএআই সব মানুষকে মেরে ফেলতে পারে : সাবেক গুগল গবেষক