সিএসইতে লেনদেন ১৫.২৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৫০ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৫.২৩ কোটি টাকা। ১,৭২৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৪১.৭৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৪.০৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,১৭২.৫৩ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৫২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৪.৬৫ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৪০.৬১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১৫৩.৯৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৫৭,৭৭০.৮০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৬,২৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৬ টির, দাম কমেছে ৮৬ টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাভাঁগার্ডের নাটক ফায়ার আজ ও টেকনিক্যাল প্রবলেম কাল
পরবর্তী নিবন্ধশত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ১ ডলারের কয়েনে ট্রাম্প