বাংলাদেশকে নিয়ে সতর্ক আফগান কোচ

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:০৭ পূর্বাহ্ণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। লিগ পর্বের শেষ ম্যাচে আজ ২১ অক্টোবর শারজাহতে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে বাংলাদেশকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস। তার মতে, বাংলাদেশ সব ফরম্যাটেই উন্নতি করেছে এবং মাঠে দলটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সিরিজের প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। অন্যদিকে, জিম্বাবুয়েকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আফগানিস্তান। তবে বাংলাদেশের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই অবগত পাইবাস। তাই শেষ ম্যাচে টাইগারদের কাছ থেকে কঠিন প্রতিরোধের প্রত্যাশা করছেন তিনি। সংবাদ সম্মেলনে পাইবাস বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। তারা সব ফরম্যাটেই অনেক উন্নতি করেছে। মাঠে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ব্যাপারটা আমরা জানি। মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে হারটা তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।’

পূর্ববর্তী নিবন্ধ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে বিএনপি
পরবর্তী নিবন্ধআইসিসি র‌্যাংকিং শারমিনের ৫,স্বর্ণার ১৬ ধাপ উন্নতি