রাফি স্মৃতি মহানগর অনূর্ধ্ব–১৮ জুনিয়র টি – টুয়েন্টি ক্রিকেটের ২টি সেমিফাইনাল আগামীকাল ২২ অক্টোবর পৃথক পৃথক সময়ে দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাদশা মিয়া স্মৃতি সংসদ ও ব্রাদার্স ক্রিকেট একাডেমি এবং দুপুর ১টায় দ্বিতীয় সেমিফাইনালে শতাব্দী ক্রিকেট একাডেমি ও জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি মুখোমুখি হবে।
এর আগে ৪টি কোয়ার্টার ফাইনালে বাদশা মিয়া স্মৃতি সংসদ ৫ উইকেটে সানরাইজ ক্রিকেট একাডেমিকে, ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৬ উইকেটে ইস্পাহানি ক্রিকেট একাডেমিকে, শতাব্দী ক্রিকেট একাডেমি ৭ উইকেটে চিটাগাং ক্রিকেট একাডেমিকে এবং জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ১৫ রানে মিলেনিয়াম ক্রিকেট একাডেমিকে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে।











