সি-ট্রাক থেকে পড়ে স্রোতে তলিয়ে যাচ্ছিল শিশুটি, জেলেদের তৎপরতায় উদ্ধার

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

মহেশখালীকক্সবাজার নৌপথের মহেশখালী চ্যানেলের বাঁকখালীর মোহনায় সিট্রাক থেকে পানিতে পড়ে যাওয়া ১১ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছেন মাছ ধরারত জেলেরা। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মহেশখালী ঘাট থেকে কক্সবাজারের উদ্দেশে সিট্রাকটি ছেড়ে যায়। শিশুটি সিট্রাকের ওপরের রেলিংয়ে বসে ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়।

শিশুটিকে উদ্ধারে সিট্রাকের চালক ইলিয়াস দ্রুত সেটি ঘুরিয়ে দেন। এ সময় শিশুটিকে বাঁচাতে আরও তিন যাত্রী সিট্রাক থেকে পানিতে লাফিয়ে পড়েন। তবে স্রোতের কারণে শিশুটি তলিয়ে যাচ্ছিল। পরে কাছাকাছি মাছ ধরতে থাকা একটি ছোট ডিঙি নৌকার জেলেরা শিশুটিকে উদ্ধার করেন।

জানা গেছে, শিশুটি তার চাচির সঙ্গে কঙবাজার যাচ্ছিল। তার বাড়ি মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকায়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ১৬ চোরাই মোবাইলসহ আটক ১
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার