নগরীর বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হাসপতালে ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস’ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘হিডেন নো মোর: ফাইন্ডিং দ্যা আনডায়াগ্নোসড সাপোর্টিং দ্যা আনসিন’।
দিবসটি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস। সেমিনারে উপস্থিত ছিলেন সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, ডিরেক্টর হাসান মাহমুদ চৌধুরী ও ডা. মো. ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন আর্মি মেডিকেল কলেজের প্রিন্সিপাল কর্নেল অধ্যাপক ডা. সোহেল আহমেদ, ডা. সিরাজাম মুনিরা, ডা. আবদুল্লাহ আল আনিস, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. আব্দুল মুমিন মারুফ, ডা. মো. জসিম উদ্দীন।
সেমিনারে অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস বলেন, বর্তমানে থ্যালাসেমিয়া ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নিয়মিত নিরাপদ রক্ত সঞ্চালন, আয়রন চেলেশন থেরাপি, সঠিক পুষ্টি, নিয়মিত ফলোআপ এবং উন্নত চিকিৎসা রোগীদের জীবনমান অনেক উন্নত করেছে। কিছু ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট স্থায়ী সমাধানের সম্ভাবনাও তৈরি করেছে। এ ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে এ রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান তিনি।
সভাপতির বক্তব্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই সাজিনাজ হাসপাতাল ‘সাজিনাজ হাসপাতাল থ্যালাসেমিয়া সেন্টার’ পরিচালনা করছেন। চট্টগ্রামে ক্রমবর্ধমান থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এক ছাদের নিচে সকল সেবা দিতে সাজিনাজ হাসপাতাল থ্যালাসেমিয়া সেন্টার তৈরি করা হয়েছে যেখানে ২৪ ঘণ্টা অভিজ্ঞ ডাক্তার ও নার্সের সম্বন্বয়ে সবচেয়ে কম খরচে রোগীদের সকল ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
থ্যালাসেমিয়ার উপর বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাজিনাজ হাসপাতাল থ্যালাসেমিয়া সেন্টারের চিকিৎসক ডা. তাজিন উদ্দীন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেডিকেল ডিরেক্টর ও ক্রিটিক্যাল বিভাগের প্রধান ডা. এসএম সরোয়ার কাশেম রাসেল, সিনিয়র রেজিস্ট্রার ডা. শঙ্খগ্রীব সরকার, ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) মোহাম্মদ আরেফিন, ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) মো. শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।













