সাফের প্রস্তুতি নিতে থাইল্যান্ড গেলেন আফঈদারা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন নিয়ে থাইল্যান্ডে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়েন আফঈদাঋতুপর্ণারা। থাইল্যান্ডে ২০ মে পর্যন্ত অনুশীলন করে পরের দিন ভারতের গোয়ায় যাবে নারী দল, যেখানে নারী সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর শুরু হবে ২৫ মে। বাংলাদেশ সর্বশেষ দুইবার স্বাগতিক নেপালকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবার বাংলাদেশের সামনে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এর আগে বাংলাদেশ নারী ফুটবল দল চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে ট্রেনিং ক্যাম্প করেছে। সেখান থেকে ঢাকায় ফিরে দুই সেশন অনুশীলন করেছে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসর হবে ভারতের গোয়ায়। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ভারত আর মালদ্বীপ।

পূর্ববর্তী নিবন্ধবায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি
পরবর্তী নিবন্ধবিপিএলের অনিয়ম নিয়ে বিস্ফোরক তথ্য তামিমের