চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজের মাতা মোসাম্মৎ হাজেরা খাতুন (৮১) গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৭ পুত্র, ৩ কন্যা, নাতি–নাতনি, আত্মীয়–স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২০ জুন) মাগরিবের নামাজের পর পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের শাহ মুহাম্মদ মুসা মিয়ার বাড়ি সংলগ্ন সৈয়দ খান জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












