‘ছড়াটে’র সম্মিলন ও পাঠ উন্মোচন

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

ছড়া শুধু শব্দ নয়, ছড়ার প্রতিটি শব্দ রক্তকণা, মানুষের অন্তরে টগবগ করবে।’ গত ১৯ জুন সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে খড়িমাটির উদ্যোগে শাম্‌স চৌধুরী রুশো সম্পাদিত ‘ছড়াটে’র সম্মিলন ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

এতে আলোচনা করেন ছড়াকার ও নাট্যজন সনজীব বড়ুয়া, ছড়াকার ও সম্পাদক উৎপল কান্তি বড়ুয়া, ছড়াকার ও শিশুসাহিত্যিক জসিম মেহবুব, কবি ও সাংবাদিক ওমর কায়সার এবং ছড়াকার ও প্রকাশক মিজানুর রহমান শামীম। ছড়াপাঠে অংশ নেন আলেক্স আলীম, বাসুদেব খাস্তগীর, লিটন কুমার চৌধুরী, বিভাস গুহ, মাহবুবা চৌধুরী, মারজিয়া খানম সিদ্দিকা, রবীন্দ্র নারায়ণ দে, ইলিয়াস পাটোয়ারী, নবারুণ কান্তি বড়ুয়া, বিকাশ বড়ুয়া, সুবর্ণা দাশ মুনমুন, গোফরান উদ্দিন টিটু, রুনা তাসনিম, নূরনাহার নিপা, অপু চৌধুরী, হোসাইন মোস্তফা, শরীফ নবাব হোসেন, দীপিকা বড়ুয়া, জিতেন্দ্র লাল বড়ুয়া, মুকুল চৌধুরী, সুমাইয়া আক্তার ও মো. ইব্রাহীম খলিল বাপ্পী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক আবসার মাহফুজের মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় ওরশ সম্পন্ন