দরবারে আজিজিয়ায় ওরশ সম্পন্ন

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

শাহসুফি মাওলানা সৈয়দ আজিজুর রহমান শাহ আল হাসানী আল মাইজভাণ্ডারী (রা.) প্রকাশ শাহ সাহেব কেবলার ৭৮তম বার্ষিক ওরশ শরিফ গত ১৭ জুন রাউজানের মিরাপাড়া দরবারে আজিজিয়া শরিফে অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচির মধ্যে ছিল কোরানখানি, মিলাদ মাহফিল ও ছেমা মাহফিল।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত শাহসুফি মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল আনোয়ার শাহ, শাহজাদা সৈয়দ নুরুল হান্নান শাহ, মোহাম্মদ মোরশেদ মন্টু, আলম ফকির, মোহাম্মদ হারুন, মোহাম্মদ শাহেদুল্লাহ, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ বাবুল আলম, মোহাম্মদ আজাদ, সৈয়দ মোহাম্মদ সাইফুল, সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ জয়নাল, মোহাম্মদ টিটু ও সৈয়দ জিল্লুর রহমান মারুফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ছড়াটে’র সম্মিলন ও পাঠ উন্মোচন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো চার বসতঘর