রোটারি ক্লাব অব চিটাগং লেক ভিউর রোটারি বর্ষের সভা এবং রোটারি ক্লাব অব চিটাগংয়ের সহযোগিতায় গত ২০ জুলাই জিইসি সার্কেলস্থ একটি কনফারেন্স রুমে আয়োজন করা হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুবেল চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ক্লাব পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ফেরদৌস আরা বেগম বলেন, রোটারি ক্লাব অব চিটাগং লেক ভিউ নতুন রোটারি বর্ষের যাত্রা শুরু করেছে। তিনি বলেন, দুই ক্লাবের সেবার অঙ্গীকার ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন জনস্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কমিউনিটি সেবায় দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রোটারিয়ান মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয়। ‘লার্ন টু লিভ উইথ ডেঙ্গু’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. ইমরান বিন ইউনুস। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় আতঙ্ক নয়; প্রয়োজন সঠিক জ্ঞান, সচেতনতা, সময়মতো চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা। ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই ডেঙ্গু প্রতিরোধের কার্যকর উপায়।
প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. শেখ ফজলে রাব্বী। তিনি বলেন, ডেঙ্গু এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি রোটারি ক্লাব অব চিটাগং লেক ভিউ ও রোটারি ক্লাব অব চিটাগং–এর এ উদ্যোগকে জনসচেতনতা বৃদ্ধিতে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) রোটারিয়ান ড. শরীফ আশরাফুজ্জামান, বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনগণের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এম. এ. আহাদ বলেন, রোটারির মূল শক্তি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। তিনি এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চিটাগং–এর সভাপতি রোটারিয়ান মনির হোসেন। শেষ পর্বে রোটারি রোটারিয়ান মুহাম্মদ জসিম উদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।










