সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানব কল্যাণ সাধন করা

লোহাগাড়ার পদুয়ায় এমপি মোতালেব

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া– লোহাগাড়া) আসনের সংসদ সদস্য এম এ মোতালেব বলেছেন, সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ সাধন করা। শান্তির জন্য সবার উচিত নিজ নিজ ধর্মের মর্মবাণী ধারণ করে এগিয়ে চলা। তিনি গতকাল বৃহস্পতিবার পদুয়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উদযাপন পরিষদের সভাপতি রিটু দাশ বাবুলের সভাপতিত্বে ও প্রকৌশলী রতন কান্তি দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবির, চেয়ারম্যান হারুনুর রশিদ, চেয়ারম্যান মো. সেলিম, চেয়ারম্যান মো.আবু ছালেহ ও সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমইজ্জ্যারটেক আবাসিকে মেছোবাঘ আটক
পরবর্তী নিবন্ধজাতীয় রাজস্ব বোর্ডের সেরা করদাতার সম্মাননা পেল বিএসআরএম