সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে গত ২৩ অক্টোবর আমিন ভাণ্ডার দরবারের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে। এসময় গাউসুল আজম বাবাভাণ্ডারীর (ক.) খলিফা, মাইজভাণ্ডারী গানের অন্যতম গীতিকার শাহসুফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারীর (ক.) আধ্যাত্মিক জীবন, সাধনা ও ধর্মীয় অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রতিনিধিদল তার আধ্যাত্মিক দর্শন, মাইজভাণ্ডারী সংগীত ও সুফিবাদী ভাবধারার তাৎপর্য তুলে ধরেন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে তাকে দরবারের আমন্ত্রণপত্র এবং ‘সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী গান সমগ্র’ বইটি সৌজন্য উপহার হিসেবে প্রদান করা হয়।
মতবিনিময় সভায় শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী পরিবারের সদস্য ফাতেমা বেগম খুশি, আকলিমা আক্তার পুতুল ও রাজিয়া সুলতানা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আল সিরাজ মাইজভাণ্ডারী, মো. জাভেদ হাসান, রাকিব, পিএস লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












