শিশু অধিকার রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীর দিকে চোখ রাখতে হবে

সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের জেলা পরিচালক

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম জেলা পরিচালক ডা. সেখ ফজলে রাব্বী বলেছেন, শিশু অধিকার রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীর দিকে চোখ রাখতে হবে। কেননা গ্রামসমাজে বিদ্যমান দারিদ্র্যের কারণে শিশুরা মানবিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি গত মঙ্গলবার বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েট অ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে টিআইসির গ্যালারিতে অনুষ্ঠিত ‘শিশুদের অধিকার রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহানগরের আহ্বায়ক অ্যাড. নীলুকান্তি দাশ নীলমনি সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধের উপর মুখ্য আলোচক ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আর কে রুবেল। আলোচক লিেন অবসরপ্রাপ্ত এডিশনাল এসপি শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নীলরতন দাশগুপ্ত, কবি আশিষ সেন, ডা. মুজিবুল হক চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, অ্যাড. এসবি জীবন, মো. ফারুক, কানুরাম দে, মো. ইলিয়াস রিপন ও লিটন কান্তি দাশ।

আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নিখিলেশ বড়ুয়া, অনামিকা তালুকদার, রূপশ্রী দাশ, ঊর্মি মজুমদার, রাবেয়া রশিদ, বেবী দাশ নূপুর প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত শিশুরা অধিকার বিষয়ে তাদের প্রত্যাশার বিষয়ে বক্তব্য দেয়। তাদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেওয়াজের ‘গুরু প্রণাম’
পরবর্তী নিবন্ধনতুন জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ রাখতে হবে নিজেকে : চুয়েট উপাচার্য