নতুন জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ রাখতে হবে নিজেকে : চুয়েট উপাচার্য

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, নিজেকে সব সময় নতুন জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ রাখতে হবে। প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ রয়েছে। তাই নিয়মিত আত্মমূল্যায়নের মাধ্যমে কতটুকু শিখেছি, অর্জিত জ্ঞান ও দক্ষতার কতটুকু চর্চা করেছি এবং কতটুকু নতুন জ্ঞান অর্জন করতে পেরেছি, সেসব বিষয় পর্যালোচনা করতে হবে।

গত মঙ্গলবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ফাউন্ডেশন ট্রেনিং ফর অফিসার শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, চুয়েটকে আরো এগিয়ে নিতে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমাদের সবাইকে আন্তরিকতা, দায়িত্ববোধ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। কীনোট স্পিকার ছিলেন চুয়েটের কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম, আইআইসিটির সহকারী অধ্যাপক ড. সুজন চন্দ্র রায় ও প্রকিউরমেন্ট শাখার সহকারী পরিচালক মো. আবুল মনসুর ফয়সাল।

আইইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো. ইমরান হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশু অধিকার রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীর দিকে চোখ রাখতে হবে
পরবর্তী নিবন্ধ১০ বছরের সাজাপ্রাপ্ত ও ১০ মামলার আসামি