রাউজানের গহিরা কলেজে একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের বলেছেন, নবীন শিক্ষার্থীরা ভিশন, মিশন নিয়ে লেখাপড়া করতে হবে। এই কলেজের শিক্ষার্থীদের প্রমাণ করতে হবে তারাই লেখাপড়ায় সেরা। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে বলেন, পরীক্ষায় কোনো অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে কোনা অনুরোধে নিয়ে এসে তাকে যেন লজ্জা দেয়া না হয়। তিনি কলেজ কতৃপক্ষের কিছু দাবি উত্থপনের পরিপেক্ষিতে বলেন, এই কলেজে অনার্স কোর্স অবশ্যই চালুর প্রক্রিয়া শুরু করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মানুষ পেয়েছে এদেশের সাহসি রাজনীতিক চট্টল দরদি মরহুম ফজলুল কাদের চৌধুরীর বদৌলতে। আমি এই বিশ্ববিদ্যালয়ে সাথে বিভিন্ন পদ পদবিতে ছিলাম। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ফোরামে আমি কর্তৃপক্ষের কাছে বার বার দাবি উত্থাপন করেছিলাম।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও কলেজ গভর্নিং বডির সভাপতি এম এ হালিম, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহমদ, আনিস উজ্জমান সোহেল। কলেজের প্রভাসক বরুন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু, বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক, যুবদল নেতা সাবের সুলতান কাজল, শিক্ষক নিজাম উদ্দিন, আবদুর রহীম, আনচার আলী, ছাত্রদলের নিজাম উদ্দিন চৌধুরী, শিক্ষার্থীদের মধ্যে মেহরান তানিশা, পুষ্পা রাণী দাশ। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক মন্ডলী।












