শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় জেলা সংসদের নেতৃবৃন্দ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৬২’র শিক্ষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার চত্বরেই এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শুভ দেব নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এম. নাবিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সিয়াম হাসান, দীপ্ত নূর, মোহাম্মদ মোস্তফা, প্রসেনজিৎ বৈদ্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের চেতনাকে ধারণ করে আজও বৈষম্যহীন, অসামপ্রদায়িক, সুষম ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। শিক্ষার বাণিজ্যিকীকরণ রুখে দিতে ছাত্র সমাজকে সদা জাগ্রত থাকার আহ্বান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।













