চবিতে ‘মিট দ্য ভাইস-চ্যান্সেলর’ সভা

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ৯টি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে ‘মিট দ্য ভাইসচ্যান্সেলর’ শীর্ষক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

উপাচার্য বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর নিরলসভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‌্যাংকিংয়ে উচ্চ পর্যায়ে নেওয়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমাদের নতুন প্রশাসনের মূল লক্ষ্য। তিনি বলেন, আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে এগিয়ে যাক। তবে এই বিশ্ববিদ্যালয় শুধু প্রশাসনের নয়, এটি তোমাদেরও। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তোমাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলী মোহাম্মদ মাইজভান্ডারী (রহ.) স্মরণে বার্ষিক ছেমা মাহফিল
পরবর্তী নিবন্ধশিক্ষার বাণিজ্যিকীকরণ রুখে দেওয়ার আহ্বান ছাত্র ইউনিয়নের