শাহনেওয়াজ-হাসিনা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাহনেওয়াজহাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারে মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৪ জুন নগরীর দেওয়ান বাজারে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসিনা আকতার নীলু। প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। উপস্থিত ছিলেন রেবা বড়ুয়া, ঝর্না নন্দী, আশীষ ভট্টাচার্য্য, নেওয়াজ সজীব, অপু ধর, টুটুল মহাজন প্রমুখ। এতে প্রায় ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকধুরখীল বালিকা বিদ্যালয়ে বর্ষামঙ্গল অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে কিশোর কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ