শাহ আমানত হজ্ব কাফেলা মুসলিম উম্মাহর পবিত্র হজ্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে

নতুন অফিস উদ্বোধনকালে আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

ইমাম বুখারীর (রা.)’র জীবনের শ্রেষ্ঠতম কর্ম হচ্ছে সহিহ বুখারী শরীফ রচনা। তিনি তাঁর গ্রন্থে সহিহ হাদিস ব্যতীত অন্য কোন হাদিস উল্লেখ করেননি। তিনি দীর্ঘ ১৬ বছর নিরলস সাধনা করে এ প্রসিদ্ধ গ্রন্থখানি রচনা করেন। যা পুরো মুসলিম বিশ্বের কাছে সর্বশ্রেষ্ঠ হাদীস গ্রন্থ। আজ এই খতমে বুখারী শরীফ একমাত্র আল্লাহর মেহমান হাজীদের কল্যাণের উদ্দেশ্যে।

এই অফিস উদ্বোধন উপলক্ষে গত ১১ দিনব্যাপী পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে বুখারী শরীফ, খতমে মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (.), খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান, খতমে ইউনুস, খতমে শেফা সহ অসংখ্য খতমাদি আদায় করা হয়। গত ৩ আগস্ট সোমবার শাহ আমানত হজ্ব কাফেলার নতুন অফিস চট্টগ্রাম মুরাদপুর ইকুইটি প্লাটিনাম সেন্টারের ৩য় তলায় উদ্বোধনকালে আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশন ও দেশখ্যাত হাজীদের সেবামূলক স্বনামধন্য প্রতিষ্ঠান শাহ্‌ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান, আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফের সাজ্জাদানশীন আমিরুল হুজ্জাজ আলহাজ্ব শাহসুফী আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী ওয়াজেদী (মা.জি..) উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা মুহাম্মদ মহিউদ্দিন জহুর ওয়াজেদী, শাহজাদা মুহাম্মদ সাইফুদ্দিন জহুর ওয়াজেদী, শাহজাদা মুহাম্মদ নঈমুদ্দিন জহুর ওয়াজেদী, শাহজাদা মুহাম্মদ সালাউদ্দিন জহুর ওয়াজেদী, এ টি এম শাহ জালাল, এম এ মালেক, মুহাম্মদ তৈয়ব।

খতমে বুখারী শরীফে অংশগ্রহণ করেনজামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী (মা.জি..), অধ্যক্ষ আল্লামা কাযী আব্দুল আলীম রিজভী, আহলে সুন্নত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা কাযী মঈনুদ্দীন আশরাফী, আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, জমিয়তুল ফালাহ্‌ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন আলকাদেরী, আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা কাজী মুহাম্মদ জুলফিকার আলী আলকাদেরী, আল্লামা আবুল হাশেম আলকাদেরী, ছিপাতলী গাউছিয়া মুঈনীয়া আলীয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা আবদুল অদুদ আলকাদেরী, আল্লামা ড. লিয়াকত আলী আলকাদেরী, আল্লামা মুহাম্মদ ইদ্রিস আনসারী, অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী, প্রফেসর আল্লামা এ.এস.এম বোরহান উদ্দিন, আল্লামা অধ্যক্ষ তোহা মুহাম্মদ মোদ্দাচ্ছির, আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী, মাওলানা ইয়াছিন আনছারী, মাওলানা মোখতার আহমদ রজভী, মাওলানা শায়ের তারেক রেজা কাদেরী, মাহমুদুল হক আনসারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য আটক
পরবর্তী নিবন্ধবেগম খালেদা জিয়া ছিলেন মানবতার প্রতীক