শহীদ ওমর বিন নূরুল আবছারের কবর জেয়ারতে নগর জামায়াত নেতৃবৃন্দ

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম গতকাল বুধবার বোয়ালখালীতে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমর বিন নূরুল আবছারের কবর জেয়ারত করেছেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। তাদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার, ন্যায়বিচার ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, বোয়ালখালী থানা জামায়াতের আমির খোরশেদ আলমসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে
পরবর্তী নিবন্ধএনসিটি-সিসিটি ইজারা প্রদানের প্রক্রিয়া বাতিলে সরকারি ঘোষণা দাবি