ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এনেছে নতুন সমন্বিত ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ইউসিবি ওয়ান। এর মাধ্যমে দ্রুত ও সহজে মিলবে সব ধরনের ব্যাংকিং সেবা। পাশাপাশি কেনাকাটা, ভ্রমণের টিকিট বুকিং, ইউটিলিটি বিল প্রদানসহ, অফার উপভোগ করার মাধ্যমে ইউসিবি ওয়ান ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনকে সহজ করতে পারবেন।
গত ১২ এপ্রিল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে ইউসিবি ওয়ান। ইউসিবি ওয়ান উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। উপস্থিত ছিলেন ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। পাশাপাশি নীতিনির্ধারক, ব্যবসায়ী, স্টেকহোল্ডার এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুরুতে ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন অ্যাপের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন। তিনি বলেন, ইউনেট আপের মাধ্যমে এতদিন গ্রাহকরা ডিজিটাল সেবা নিতে পেরেছেন। এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে এই অ্যাপটি ইউসিবি ওয়ানে বদলে যাবে। ইউসিবি ওয়ান হলো ব্যাংকের নতুন সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে এক জায়গায় পাওয়া যাবে নানা ধরনের ব্যাংকিং সেবা।
এতে রয়েছে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার সুবিধা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা পাঠানো, বিল পরিশোধ, কার্ড ব্যবস্থাপনা, কিউআর পেমেন্ট, ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা। ব্যাংকিংয়ের বাইরে এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড, খাবার অর্ডার, পেমেন্ট, ভ্রমণ বুকিং, টিকিটিং সুবিধা এবং বিশেষ অফার উপভোগ করতে পারবেন। এসব ফিচার গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরাপদ এবং যুগোপযোগী ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে। অ্যাপটিতে থাকছে বায়োমেট্রিক সুবিধা। প্রেস বিজ্ঞপ্তি।













