লিচুবাগান ফেরীঘাট সড়ক প্রশস্তকরণ কাজ শুরু

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

অবশেষে বহুল কাঙ্ক্ষিত লিচুবাগান চন্দ্রঘোনা ফেরীঘাট সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এসকেভেটর দিয়ে চন্দ্রঘোনা ফেরীঘাট পর্যন্ত সড়কের একদিকের মাটি খনন করতে দেখা গেছে। জানাগেছে আপাতত লিচুবাগান থেকে ফেরীঘাট পর্যন্ত সড়কের ডান দিকের রাস্তা প্রশস্তকরণ করা হবে। সেই হিসেবে এসকেভেটর দিয়ে সড়কের প্রায় ৫ ফুট নিচের মাটি তুলে ফেলা হচ্ছে। মাটি খননের পর সৃষ্ট গর্তে একই সাথে বালু ভরাটের কাজও শুরু হয়েছে। সড়ক প্রশস্তকরণের জন্য রাস্তার পাশে যেসব অস্থায়ী দোকানপাট ছিল সেগুলোকে সরিয়ে দেওয়া হয়। তবে সরানো অস্থায়ী দোকানগুলো পুনরায় পসরা সাজিয়ে বসার অপেক্ষায় রয়েছে। স্থানীয়রা জানান সড়ক প্রশস্তকরণ করা হলেও এর সুফল সাধারন মানুষ এবং যানবাহন চালকরা পাবেন না। কেননা অস্থায়ী দোকানপাট গুলো আবার আগেরমত বসে সড়ক সঙ্কুচিত করে ফেলবে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, আমরা আগে সড়ক প্রশস্তকরণ কাজ সম্পন্ন করি। পরবর্তী ব্যবস্থা যথাসময়ে গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির সভা
পরবর্তী নিবন্ধছনুয়ায় মাদক কারবারি হেফাজ আটক, ১ বছরের কারাদণ্ড