২০০৬ সালের ২৮ অক্টোবর দেশব্যাপী লগি–বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে হাটহাজারীতে সমাবেশ ও শহীদদের জন্য দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী। গত ২৮ অক্টোবর হাটহাজারী তানজিমুল মিল্লাত ট্রাস্ট হলে এ সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, অধ্যক্ষ রফিকুল ইসলাম। হাটহাজারী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মালেক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন, উপজেলা নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, মো. এমরান হোসেন, এম এ বাশার, এস এম রাশেদ, হাটহাজারী পৌরসভা আমির মাস্টার মাহমুদুল করিম, মো. ইসহাক, এম এ তাহের চৌধুরী, ফজলুল কাদের, জাফর ইকবাল, মো. ওসমান, রাকিবুল হাসান, হাফেজ ইকবাল, মো. আবু তৈয়ব, মাহতাব উদ্দিন আহম্মদ, এনায়েত উল্লাহ চৌধুরী, মো. নুরুচ্ছফা, সিরাজুল ইসলাম খান দুলাল।
সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, এদেশে দেশ প্রেমিক ও ইসলামী জনতার প্রিয় সংগঠন শহীদি কাফেলা জামায়াতে ইসলামীর ন্যায় ও ইনসাফের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ২০০৬ এর ২৮ অক্টোবর লগি–বৈঠার পৈচাশিক হত্যাকাণ্ডসহ সকল হত্যার জন্য আওয়ামী হায়েনাদের বিচার একদিন অবশ্যই হবে। প্রেস বিজ্ঞপ্তি।












