নগরের রোজ ভ্যালি হাউজিং সোসাইটি এলাকায় নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় এক ভবন মালিকের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ির ছাদ বাগানেও অভিযান চালানো হয়।













