রিপসা টিমের এডমিন প্যানেলে কাজী হাসানুজ্জামান সান্টু ও আশরাফুল আলম

| বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

রিপসা টিমের এডমিন প্যানেল, চট্টগ্রাম জোন৫ এর অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর (এডমিন) মনোনীত হলেন রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু ও রোটারিয়ান আশরাফুল আলম। চট্টগ্রাম অঞ্চলের রিপসা টিমের আন্তর্জাতিক জেলা ডি৬৫ এর আগামী ২০২৬২০২৭ রোটারি বর্ষের জন্য চট্টগ্রাম জোন(ডি৬৫)-এর অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর (এডমিন) হিসেবে মনোনীত হলেন তারা। নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের এই সাফল্যের মূল ভিত্তি হিসেবে তাদের নিজস্ব ক্লাব রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ’ এবং রোটারি ক্লাব অব চিটাগাং সাউথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক যৌথ বিবৃতিতে মনোনীত নেতৃবৃন্দ রোটারি ডিস্ট্রিক্টের সকল স্তরের লিডারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, আগামী রোটারি বর্ষে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রোটারির মূল লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে কাজ করব। আমাদের মূল লক্ষ্য হবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম এরিয়াকে সেবামূলক কার্যক্রমে এক অনন্য ও শীর্ষ পর্যায়ে পৌঁছে দেওয়া। তারা আগামী দিনের সকল জনকল্যাণমুখী ও সামাজিক কার্যক্রমে ডিস্ট্রিক্টের সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুহাম্মদ রেজাউল করিম সওদাগর
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের নতুন বোর্ড গঠন