আমরা ক্ষুদ্র, সামান্যই
কখনো কাটাই আনন্দে দিন
কখনো কাটাই দিন দুখে
শত্রুরা বসে গল্প বানায়
ছড়ায় নিন্দা নিন্দুকে।
যারা কাজ করে, তারা করে যায়
ধারে না কো ধার, রাস্তাতে–
বুক উঁচু করে হেঁটে যায় তারা
মানুষকে রাখে আস্থাতে।
বৃত্তকে ঘিরে সবাই থাকুক
আমরা তো আছি বিন্দু নিয়া,
যে–যেভাবে চলে চলতে থাকুক
ঋদ্ধ করুক দ্বীন দুনিয়া।
আমরা তো নই বলবান কেউ
নই রাইফেল, কামান নই
যত গুঁতা আসে সই অনায়াসে
আমরা ক্ষুদ্র, সামান্যই।











