রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

ভুলি নাই

লাজলজ্জার ধারে না তো ধার

কারো চোখে যেন ঠুলি নাই

অংকন কাজে নয়া সুর বাজে

যদিও হস্তে তুলি নাই।

বুকে জমা বহু কষ্টকাহিনি

বাক্সটা আজো খুলি নাই

নিজে যা ভেবেছি, সেভাবে চলেছি

কোনো দলে গিয়ে ঝুলি নাই।

যত অনিয়ম হজম করেছি

রাগে ও দুঃখে ফুলি নাই

সরকার আসে, সরকার যায়

যন্ত্রণা তবে ভুলি নাই।

পূর্ববর্তী নিবন্ধনলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ স্কুলে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের মঞ্চ নাটকের আলোকচিত্র প্রদর্শনী আলোকচিত্রে মঞ্চালোক