রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৯:৪৫ পূর্বাহ্ণ

যত বিরোধিতা– তত সফলতা

কুকুরেরা করে ঘেউ ঘেউ আর

কেউ কেউ দেখে দাঁড়িয়ে

গায়ে পড়ে কেউ বিবাদ লাগায়

নিজের গণ্ডি ছাড়িয়ে।

দেখে জনগণ – কাজে নেই মন

সবখানে ভাব ‘গা–ছাড়া’–

দূরে দূরে থেকে সুরে বা বেসুরে

চিৎকার করে বাছারা।

যত বিরোধিতা, তত সফলতা

কাজ নিয়ে শুধু থাকা চাই

বুকের মধ্যে স্নেহ–মমতায়

প্রেম–ভালোবাসা রাখা চাই।

পূর্ববর্তী নিবন্ধশ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীকে চন্দনাইশে গণসংবর্ধনা
পরবর্তী নিবন্ধজলপথে মহেশখালী থেকে সেন্ট মার্টিন্স