চিটাগাং ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী আবুল আহসান খানের (কালু খান) সহ্লধর্মিণী রাবেয়া আক্তার (৭৬) গতকাল শনিবার সকাল ৯টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাাহে….রাজেউন)। তিনি ১পুত্র সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ মাগরিব নামাজে জানাজা শেষে গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুমা রাবেয়া আক্তার চিটাগাং গ্রামার সু্কলের এনসি প্রধান তাহসিন খানের মাতা। প্রেস বিজ্ঞপ্তি।












