রাজধানীর সেই আলোচিত ডিসি মাসুদ এখন চট্টগ্রামের নতুন এসপি

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ৮:৩৮ অপরাহ্ণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলমের বাড়ি বগুড়া জেলায়।

রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে কর্মদক্ষতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় সক্রিয় ভূমিকার কারণে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকাকেন্দ্রিক বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা প্রশংসিত হয়।

রমনা বিভাগের ডিসি হিসেবে যোগদানের আগে তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন। মাসুদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০
পরবর্তী নিবন্ধএ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২