রাঙ্গুনিয়ায় চোরাই টিউবওয়েলসহ গ্রেপ্তার ২

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক অভিযান চালিয়ে চোরাই টিউবওয়েল উদ্ধারসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের একটি দল গত ২৪ জুলাই দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় আসামি মোঃ মারুফকে (২২) গ্রেপ্তার করে। মারুফ রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকার মোঃ নিজামের ছেলে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে চুরি হওয়া ১টি টিউবওয়েল উদ্ধার করা হয়।

অন্যদিকে আরেকটি চুরি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মোঃ তারেক হোসেনকে (১৯) গ্রেপ্তার করে। তারেক রাঙ্গুনিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক এলাকার মোঃ আকতার হোসেনের ছেলে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনুরুল আবছার চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব রেইনবোর সেবা বর্ষের প্রথম সভা