রোটারি ক্লাব চিটাগং রেইনবোর ইয়ার লঞ্চিং মিটিং নাসিরাবাদ পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত হয়। এতে মেটারনিটি এবং চাইল্ড কেয়ার সেবা মাস উপলক্ষে একজন দুস্থ প্রসূতি মা’ কে ক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট সুবর্ণা দে এর সভাপতিত্বে ইনভোকেশন পরিচালনা করেন প্রবীর চন্দ্র সাহা। বিভিন্ন রোটারি ক্লাব থেকে আগত অতিথিবৃন্দের পরিচয় তুলে ধরেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট জাহেদা আখতার মিতা। স্বাগত বক্তব্যে প্রেসিডেন্ট সুবর্ণা দে সামপ্রতিক বন্যাকবলিত অসহায় মানুষের পুনর্বাসনে সকল ক্লাবকে সম্মিলিতভাবে একটি কার্যকর ও টেকসই পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান, যাতে রোটারির সেবার পরিধি আরও বিস্তৃত হয়। বিশেষ অতিথি পিডিজি আব্দুল আহাদ তাঁর বক্তব্যে রোটারির আদর্শ, মূল্যবোধ ও সেবার মাধ্যমে নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী
রোটারির মানবিক সেবা, নারীর ক্ষমতায়ন এবং সমাজ উন্নয়নে নারীর নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। উক্ত ক্লাবের জন্য নিযুক্ত সহকারী কো–অর্ডিনেটর নাসিমা আকতার ক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে রোটারী পিন পরিয়ে দুইজন নতুন সদস্য ফজিলাতুন্নেছা ডলি এবং ডা. হীরক কুমার পালকে সদস্য হিসেবে বরণ করে নেয়া হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসিসট্যান্ট কান্ট্রি –কো অর্ডিনেটর এস কে আজিম পিন্টু,ডা. ইমরান বিন ইউনুস, ফ্যাশন ডিজাইনার আইভী হাসান প্রমুখ। সেক্রেটারি এহসান মাহমুদ ট্রেজারার এরশাদুল হক ও সার্জেন্ট এট আর্মস আব্দুল মামুন বাহার রির্পোট প্রদান করেন। আলী মাহবুবের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।












