রাঙ্গুনিয়া উপজেলার পোমরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হুদা দীর্ঘ ৪৩ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর নিয়েছেন। এ উপলক্ষে পোমরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রবীণ এই শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি মফজ্জল আহমদ কন্ট্রাক্টর। প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসু। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু।
সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সামশুদ্দীন, সাবেক সদস্য আব্দুস সবুর, বর্তমান সদস্য আহমদ আলী নঈমী, জাহেদুল ইসলাম, ইসমাঈল তালুকদার, মমতাজুল ইসলাম, আবদুল করিম, শিক্ষক হাবিব উল্লাহ, নুরুল আলম মানজার, মো. নেজাম, আবুল মনছুর মোহাম্মদ ইকবাল, শিক্ষার্থী ইক্রা জাহান কমি, এহসানুল হক, মেহজাবিন আহমেদ প্রমুখ।










