রাঙ্গুনিয়ায় এলডিপির বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকেলে মিছিলটি পৌর সদরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলার এলডিপি’র সভাপতি এস এম ফজুল কাদের তালুকদার। প্রধান অতিথি ছিলেন এলডিপি প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নূরুল আলম তালুকদার। তিনি বলেন, যে সকল ছাত্র–জনতা আওয়ামী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাদের হত্যার বিচার না করলে দেশ কলঙ্কমুক্ত হবে না। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা এলডিপির সহ–সভাপতি আহমদ সৈয়দ। বক্তব্য রাখেন এলডিপি নেতা মোহাম্মদ আবু তাহের, মোহা. জুনাইদ, মোহা. নূর আমিন, জাহেদ হোসাইন চৌধুরী, নঈম উদ্দীন, জসিম, গণতান্ত্রিক যুবদল সভাপতি মোহা. নাছির উদ্দীন, মো. মুস্তাফা, মো. রাসেল, নাজিম মুন্সি, জাহাঙ্গীর হোসাইন বাবু, ইলিস তালুকদার, ইউনুছ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সাঁতার কাটতে গিয়ে কিশোর নিখোঁজ
পরবর্তী নিবন্ধঅস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার