পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সদর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
গতকাল পৌরসভার নতুন বাইপাস সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ওষুধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইমলাম ও পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। সভাপতিত্ব করেন গাউসিয়া হক কমিটি সদর শাখার সভাপতি আবদুল হাকিম সেলিম। আবু ছালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নবী, কাজী হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, তৈয়ব সুলতান, হেলাল উদ্দিন, সাদিকুজ্জামান শফি, মোহাম্মদ আলী মাস্টার, মহিম উদ্দিন, মিনহাজুল আবেদীন, খোরশেদুল আলম মানিক, মোহাম্মদ আবু ছালে সুমন প্রমুখ।












