রাউজানে দুটি বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত গভীর রাতে ডাবুয়া ইউনিয়নের ৬ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আগুনে রাম দয়াল মাঝির বাড়ির নারায়ন দে ও বিজয় চৌধুরীর ঘরের থাকা সব পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে অঙ্গার হয়েছে গোয়াল ঘরে দুটি গরুর মধ্যে একটি, অপর একটি অর্ধমৃত অবস্থায় রয়েছে।
ক্ষতিগ্রস্ত নারায়ন দে বলেন, তারা ওই রাতে একটি নিমন্ত্রণে বাড়ির বাইরে ছিলেন। ঘরে ছিলেন তার এক ভাই। আগুন লাগার ঘটনা টের পেয়ে ঘরে বাইরে গিয়ে পাড়া প্রতিবেশি সাহায্য চাওয়ার পাশাপাশি ফোনে ঘটনা তাকে জানায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তার এসে আগুন নিভালেও দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। রাউজান থানার ভারাপ্রপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করা হচ্ছে।












