রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে র‌্যালি ও মাহফিল

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

রাউজানে গাউসিয়া কমিটি : হাজার হাজার নবীপ্রেমিকের অংশগ্রহণের মধ্য দিয়ে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে গতকাল জুমাবার সকালে গাউসিয়া কমিটি রাউজান পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গহিরা আলীয়া মাদরাসা থেকে শুরু করে জলিলনগর আবছার মার্কেটস্থ খানকাহ শরীফে মিলাদকিয়াম ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি রাউজান পৌরসভা শাখার সভাপতি শাহজাদা এস এম আসাদ উল্লাহ।

জুলুছে সদারত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। উদ্বোধক ছিলেন গহিরা আলীয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা নুরুল মোনাওয়ার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার কেবিনেট মেম্বার মুহাম্মদ তৌহিদুল করিম। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি এস এম ইয়াছিন হোসাইন হায়দারী, বিশেষ অতিথি ছিলেন আল্লামা সিরাজুল ইসলাম চিশতী, রাজনীতিবিদ মুহাম্মদ আবু জাফর চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা কাজী ইউনুস রেজভী, মাওলানা সৈয়দ জুন্নুরাইন, রাজনীতিবিদ মুহাম্মদ জুয়েল চৌধুরী, রাজনীতিবিদ ও সমাজ সেবক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, মাওলানা নাজিমুল হক আলকাদেরী, মাওলানা সৈয়দ আব্দুল্লাহ, মাওলানা আবু তৈয়ব আনসারী, আ স ম রফিকুল ইসলাম রেজভী, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মাওলানা এহসান কাদেরী, মুহাম্মদ নাজিম উদ্দিন। স্বাগত র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন চৌধুরী ও সচিব মাওলানা মুহাম্মদ শওকত হোসাইনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা এম এ মতিন, সৈয়দ মিয়া, মাওলানা গাজী ফোরকান আলকাদেরী, মাওলানা আব্দুল মোমেন, মাওলানা সিরাজুল ইসলাম রেজভী। উপস্থিত ছিলেন এম এ মালেক সিদ্দিকী, মুহাম্মদ আব্দুল্লাহ মেম্বার, মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মুহাম্মদ নোমান, মুহাম্মদ এনামুল কবির, শাহজাহান তালুকদার, আব্দুল হালিম, মাওলানা আব্দুস সালাম, এস এম মনছুর, মাস্টার সৈয়দ হোসেন, শাহজাদা সৈয়দ মুহিবুল্লাহ, মাস্টার জানে আলম শরীফ, জাহাঙ্গীর মুন্সী, মুহাম্মদ নাহিম উদ্দিন খোকন, আবু তাহের সওদাগর, মুহাম্মদ মিজানুর রহমান, আমান উল্লাহ আমান, মাওলানা মঈনুদ্দীন, মুহাম্মদ রাশেদুল আলম, মওলানা নুর মুহাম্মদ, মুহাম্মদ মনির উদ্দিন, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ এসকান্দর হোসাইন, মুহাম্মদ শাহেদ, তসলিম উদ্দিন বাদশা, আবু জাফর মেম্বার, কাজী মাশুকুল ইসলাম, এডভোকেট আরিফ উদ্দিন, এডভোকেট হামেদ হাসান, মাওলানা নাজিম উদ্দিন, মুহাম্মদ রবিউল হোসেন সুমন, মাওলানা ইলিয়াস তাহেরী, মুহাম্মদ এরশাদ, মাকসুদুল আলম, এম রাশেদ, আব্দুস সত্তার, শফিউল হোসেন সম্রাট, মুহাম্মদ হোসাইন। এছাড়া বিভিন্ন ত্বরিকত, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সুন্নি জনতা উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়া ইসলামী ফ্রন্ট : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে র‌্যালিটি উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান থেকে শুরু হয়ে চট্টগ্রামকাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে পোমরা খাঁ মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন সচিব এডভোকেট এম ইকবাল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান। মুহাম্মদ শাহ শাওন ও মাওলানা সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী, মাওলানা জরিফ আলী আরমান, অধ্যক্ষ আজিজুল হক, মাওলানা করিম উদ্দীন নূরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, কাজী মুহাম্মদ আইয়ুব, মাহামুদুর রশিদ মাসুদ, আব্দুল কাদের মাস্টার, মুহাম্মদ ছানাউল্লাহ, জামাল উদ্দীন, মুহাম্মদ আলতাফ হোসেন, মীর মুহাম্মদ হাবীবুল্লাহ, মুহাম্মদ দিদারুল আলম, এইচ এম শহীদুল্লাহ্‌, মুহাম্মদ রাশেদুল বারী, শাহজাদা সৈয়দ গোলাম রসূল, আবদুস শাকুর, মুহাম্মদ শহীদ, রবিউল মোস্তফা রাফি, জমিরসহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, মাহে রবিউল আউয়াল মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবজাতির জন্য আল্লাহর বিশেষ রহমত। তাঁর জীবন ও কর্মের আলোকে সমাজকে আলোকিত করার পাশাপাশি যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় আলেমওলামা, সংগঠনের কর্মীসমর্থক এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

হাবিলাসদ্বীপ গাউসিয়া কমিটি : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে জশনে জুলুস উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শুরু হয়ে স্বাগত র‌্যালীটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে গাউসিয়া কমিটির নেতাকর্মী ও সর্বস্তরের সুন্নি জনতা অংশগ্রহণ করেন। এ সময় জশনে জুলুসের তাৎপর্য ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়। হাবিলাসদ্বীপ ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি আবু মুহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন কমিটির প্রধান উপদেষ্টা মো. মহিউদ্দিন খান ও উপদেষ্টা ইদ্রিস চৌধুরী সেলিম। এতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি নুরুল ইসলাম জসিম, সৈয়দ মুহাম্মদ আবু কালাম ও ফরিদ উদ্দিন, উপদেষ্টা নাজিম উদ্দীন মাস্টার ও আব্দুল মাবুদ। উপস্থিত ছিলেন ইয়াছিন খান, নওশাদ আলী, ইব্রাহিম খান, শামীম মেম্বার, মনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মাসুদুল কবির সুমন, ইয়াছিন, জাহেদুল ইসলাম জুয়েল, কুতুবউদ্দিন, তৌহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন নিশাদ, তৌহিদুল ইসলাম সজিব, আরফাতুল ইসলাম, আসিফ, রুবেল, ইমন, রিপন, আশরাফ ও ইয়াছিনসহ গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের সুন্নি জনতা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জশনে জুলুস ধর্মীয় ভালোবাসা, সমপ্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সমপ্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধআজ পবিত্র দরসুল হাদিস মাহফিল