রঙিন প্রজাপতি

মারজিয়া খানম সিদ্দিকা | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

নানা রংয়ের ফুলের সাথী রঙিন প্রজাপতি

রঙের মাঝে রঙের মেলা প্রাণ ফিরে পায় গতি।

রং বাহারি প্রজাপতি করছে রঙের খেলা,

কে কে দেখবি আর চলে আয় চলছে রঙের মেলা।

আর–ও আছে নানা বর্ণের উড়ুক্কু সব পাখি

তাদের সাথে মজার নাচন মনের খাতায় রাখি।

সবুজ রংয়ের টিয়াপাখি লাল রঙের ঠোঁটে,

তাদের সাথে মৌয়ের খোঁজে মৌমাছিরা জোটে।

বুলবুলিটি মনের সুখে গান গেয়ে যায় সুরে

কী মজা না করছে তারা ঔ দেখো না দূরে।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন ছোটে বাড়ি
পরবর্তী নিবন্ধব্যাঙামি ও ব্যাঙি