ময়না পাখির বিয়ে হবে
নিমন্ত্রিত টিয়ে,
সঙ্গে যাবে বুলবুলিও
সোনার গয়না নিয়ে।
যাবে আরো ফিঙে বাবুই
চড়ুই কাকাতোয়া,
দোয়েল কোয়েল ঘুঘু টুনির
মনে খুশির ছোঁয়া!
নিমন্ত্রিত এই বিয়েতে
পাখিকুলের সবে,
উঠবে মেতে বনাঞ্চলটা
পাখির কলরবে!
শ্যামল বণিক অঞ্জন | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

