মোহছেনা খাতুন

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:১৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোজাহেরুল কাদেরের মা মোহছেনা খাতুন (৭০) বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার সকালে হাছনদন্ডি উত্তরপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহেরাজেউন)। তিনি স্বামী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল বাদ আছর হাছনদন্ডি এম রহমান সিনিয়র মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধবাজেটকে স্বাগত জানিয়ে বিভাগীয় শ্রমিক দলের সমাবেশ
পরবর্তী নিবন্ধকালিয়াইশে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু