কালিয়াইশে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:২০ পূর্বাহ্ণ

সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের শাহ হাকিমিয়া কামালিয়া সুন্নিয়া সংগঠন ও ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা ৫নং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী ১০তম শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হয়েছে।

উত্তর কালিয়াইশ রহিম বকসু চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ১ম দিনের মাহফিলে বক্তারা বলেন, শোহাদায়ে কারবালা আমাদের শিক্ষা দেয়, হক্বের পথে অটল অবিচল থাকা। রাসূল (.) এর সুন্নাতের পুনর্জীবন ও ধরার বুকে ইনসাফ প্রতিষ্ঠার জন্যে কোনো অন্যায়ের কাছে মাথা নত না করা এবং ঈমানের প্রশ্নে জালেমের রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের জন্যে লড়াই করা।

প্রধান বক্তা ছিলেন পটিয়া সাতগাউসিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি শেখ ছৈয়দ আবুল মুজতবা সুলতানপুরী। এসএম জসিম উদ্দীনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ছফির আহমদ ওসমানী, মোক্তার আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুল আওয়াল ছিদ্দিকী, ইফতেখারুল ইসলাম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ লিয়াকত আলী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. ওয়াসিম উদ্দীন, মুহাম্মদ সেলিম উদ্দীন সওদাগর, দিল মোহাম্মদ মামুন, আবু তাহের রিপন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমোহছেনা খাতুন
পরবর্তী নিবন্ধচবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি