মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের মোটিভেশনাল সেমিনার

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ২০২৬–২০২৭ অর্থবছরের নতুন সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার গত ২৬ অক্টোবর নগরীর সিটি গেট এলাকায় অনুষ্ঠিত হয়। একঝাঁক তরুণের প্রচেষ্টায় গড়ে ওঠা স্বেচ্ছাসেবী এ সংগঠনটি রক্তদানকে সামনে রেখে যাত্রা শুরু করেছিল। রক্তদানের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কাজও করে তারা। এ বছর নতুন করে ৭০ জন সদস্য যুক্ত হয়েছে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সাথে। সদস্যদের মধ্যে কেউ হতে চান রক্তযোদ্ধা, কেউ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান।

ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল প্রোগ্রামে অতিথি ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন। এ সময় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো. রেজাউল মোস্তফা, সহসভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, কার্যনির্বাহী সদস্য এবং নতুন সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে প্রকাশ্যে খালের পাড় কেটে মাটি বিক্রি
পরবর্তী নিবন্ধকধুরখীল মারজিন বিহারে উৎসব