গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি আজিম উদ্দিনের মাতা মোছাম্মৎ বেগমা খাতুন (৮০) শুক্রবার রাত ৭–৩০ মিনিটের সময় নগরীর আগ্রাবাদস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহি… রাজিউন)। মরহুমার নামাজে জানাযা গতকাল শনিবার বেলা ২টায় রাউজান পাঁচখাইন বড়পীর আবদুল কাদের জিলানী দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে গাউছিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ আইয়ুব, সাধারণ সম্পাদক কাজী ওমর গণি, রাজধানী আবুধাবি শাখার সভাপতি আসলাম উদ্দিন হাশেম, সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিন শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












