অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে চাল ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর রিকশা শ্রমিক দলের উদ্যোগে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের ষোলশহর বেবি সুপার মার্কেট সংলগ্ন মাঠ প্রাঙ্গণে চাল ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম মহানগর রিকশা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা ছিলেন ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি শায়েস্তা খাঁন। জিয়াউর রহমান জিয়া বলেন, অতি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। আজকের এই সহায়তা তারই ধারাবাহিকতার অংশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন, তোফাজ্জল হোসেন, আজম উদ্দিন, মোহাম্মদ হাসানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের রিকশা শ্রমিক দলের নেতৃবৃন্দ।












