চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় সিডিএফএ মেয়র একাডেমি কাপ (অ–১৩) ফুটবল টুর্নামেন্টে শুভসূচনা করেছে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি। তকাল ২৫ সেপ্টেম্বর, শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ৫–০ গোলের ড় ব্যবধানে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির পক্ষে ১টি করে গোল করে আরিফুল ইসলাম, জিসান দাশ, দ্বীপ দাশ ও সাইফুল ইসলাম আকিব ও মো. মিকিয়াছ।

তবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমির মুনতাসির কাউছার রিয়াদ। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ ইউনুছ। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।
সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাং শাহজাহান, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, ক্লাব সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম, মাহবুব আলম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, হারুন আল রশীদ, কাজী মো. জসিম উদ্দীন, আবু সৈয়দ মাহমুদ, নাসির মিয়া,সরওয়ার আলম চৌধুরী মনি, জাফর ইকবাল, ইয়াসির আরাফাত ও সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, এনামুল হক, মো. আবু বকর ছিদ্দিক, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, ওয়াসিম কামাল রাজা, সোহেল আহম্মেদ, নিয়াজ মোহাম্মদ খান, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, মো. জহির উদ্দিন, আবদুল মোমেন বাবু, আইনুল কবির জিতু, চট্টগ্রাম ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ, নজরুল বাবু, কাজী মোজাম্মেল হক মানিক, সাবেক খেলোয়াড় আবদুল আহাদ রিপন প্রমুখ।












