আনোয়ারায় মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত মঙ্গলবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাছির উদ্দীন।
বাংলা বিভাগের প্রভাষক ইয়াছির আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের ডেপুটি কমান্ড্যান্ট নৌ প্রকৌশলী মো. মনজুরুল কবীর। প্রধান বক্তা ছিলেন মেরিন মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি খালিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মেরিন একাডেমি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান ও নৌ–শিক্ষা প্রধান ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা। বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ মাসুদ পারভেজ সোহেল, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক সিমাউল ফিরদাউসী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ বেলাল হোছাইন। প্রেস বিজ্ঞপ্তি।










