মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে

কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে মেয়র

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আমাদের সন্তানদের মধ্যে এই মূল্যবোধ গড়ে তুলতে হবে। তারাই ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন, সবুজ, সুস্থ ও নিরাপদ চট্টগ্রাম নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি গতকাল সোমবার কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কলেজ অধ্যক্ষ আমিনুল হক খান, অধ্যক্ষ আবু তালেব চৌধুরী বেলালসহ কলেজের গভনিং বর্ডির সদস্যবৃন্দ। মেয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের শিশুদের এখন থেকেই পরিষ্কারপরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। তোমরা যেখানে যাবে, সেখানেই বাংলাদেশকে হৃদয়ে ধারণ করবে। মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত (রহ.) ও হাকীম মোবারক আলী হেজাযী স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধ৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে শরীর ঝলসে গেল যুবকের