মেঘমল্লার খেলাঘরের ফল উৎসব

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

মেঘমল্লার খেলাঘর আসরের উদ্যোগে ফল উৎসব গত শুক্রবার সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফল পরিচিতি, পুরস্কার ও দেশীয় ফল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘমল্লারের সভাপতি তপন মজুমদার তপু। বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, কথাসাহিত্যিক দেবাশিস ভট্টাচার্য, এসিএল লিংকের চেয়ারম্যান সুনন্দ ভট্টাচার্য সাগর, সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি পরেশ দাশগুপ্ত, শিশু সংগঠক ইমাম হোসেন স্বপন, সংগীতশিল্পী ও প্রশিক্ষক জাহাঙ্গীর আজিজ, সুরাঙ্গনেন সহসভাপতি বিজয় কুমার রায়, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, সামাজিক সংগঠন আলোর পরিচালক হারুনুর রশিদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন দেশজ ফল উৎসব ২০২৬–এর আহ্বায়ক অমর কুমার শীল ও সদস্য সচিব উজ্জ্বল নাথ। সঞ্চালনায় ছিলেন মেঘমল্লারের সাধারণ সম্পাদক সুজিত পাল। মেঘমল্লারের সহ–সাধারণ সম্পাদক সমীরণ ভট্টাচার্যের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ৯০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধমমতার ভিটামিন-এ ক্যাম্পেইন